ওয়ান ব্যাংকের তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ান ব্যাংক লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক শাহিদা আখতার প্রতিষ্ঠানটির তিন লাখ শেয়ার বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, শাহিদা আখতারের কাছে বর্তমানে ওয়ান ব্যাংক লিমিটেডের এক কোটি ৮২ লাখ ৩১ হাজার ৫০০টি শেয়ার আছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) তিন লাখ শেয়ার বিক্রি করতে চান।