ওয়ান ব্যাংকের নতুন ডিএমডি জোহরা বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহরা বিবি সম্প্রতি পদোন্নতি পেয়ে ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ঋণ-ঝুঁকি ব্যবস্থাপনা (সিআরএম) ও পরিচালন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জোহরা বিবি ২০০৫ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওয়ান ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি আইএফআইসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে যোগ দিয়ে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। জোহরা বিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।