ওয়ানকল সলিউশনস ও অ্যাপোলো হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কন্টাক সেন্টার সলিউশনস প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ানকল সলিউশনসের সঙ্গে সম্প্রতি অ্যাপোলো হাসপাতাল, ঢাকার একটি চুক্তি হয়েছে।এই চুক্তি অনুযায়ী অ্যাপোলো হাসপাতালে কলসেন্টার বসানোর প্রয়োজনীয় সব সলিউশন প্রদান করবে ওয়ানকল সলিউশনস লিমিটেড।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ানকলের প্রধান নির্বাহী কর্মকর্তা শাকিল জওয়াদ রহিম, পরিচালক সাব্বির রহমান তানিম, উইন্ডমিল ইনফোটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিরুল বাসার এবং অ্যাপোলো হাসপাতালের জিএম নজরুল হায়দার উপস্থিত ছিলেন। অ্যাপোলো হাসপাতাল তাদের সেবা আরও উন্নত, আধুনিক ও সহজ করার জন্য কলসেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি।