ওয়ারিদে যোগ দিলেন রুবাবা দৌলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবাবা দৌলা সম্প্রতি ওয়ারিদ টেলিকমের প্রধান সেবা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তিনি সেবা কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করবেন। এ ছাড়া তিনি বিশেষ প্রকল্পগুলোর ওপর কাজ করবেন।রুবাবা দৌলার টেলিকম খাতে ১২ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন তিনি। এরপর লন্ডন বিজনেস স্কুল থেকে স্ট্র্যাটেজিক মার্কেটিং এবং স্টকহোম স্কুল অব ইকোনমিকস থেকে এক্সিকিউটিভ প্রোগ্রামের ওপর সনদ লাভ করেন। ওয়ারিদে যোগ দেওয়ার আগে রুবাবা দৌলা ১৯৯৮ সাল থেকে গ্রামীণফোনে কর্মরত ছিলেন। তিনি গ্রামীণফোনে পণ্য উন্নয়ন কর্মকর্তা অফিসার হিসেবে যোগ দেন। পরে তিনি বিপণন পরিচালক এবং প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিজ্ঞপ্তি।