ওয়াল স্ট্রিট আবার সচল হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াল স্ট্রিটে অবস্থিত নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রবেশপথ এখনো বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। গোল্ডম্যান স্যাকসের প্রবেশদ্বারেও একই চিত্র দেখা গেছে। আর ম্যানহাটনের কিছু অংশ রয়ে গেছে পানির নিচে। বিদ্যুৎও নেই। এ রকম অবস্থায় বুধবার সকালে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় যখন এই প্রতিবেদন লেখা হয়, তখন অবশ্য নিউইয়র্কে সকাল শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে পরপর দুই দিন বন্ধ থাকার পর বুধবার বাজার খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিনিয়োগকারী, কারবারিসহ সংশ্লিষ্ট সবাই। ইতিমধ্যে মঙ্গলবার বিকেলে পরীক্ষামূলকভাবে সীমিতভাবে লেনদেনের কারিগরি দিকগুলো পরীক্ষা করে দেখেছেন স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা। প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী প্রধান কার্যালয়ে রাত যাপন করেছেন। সূত্র: এপি।