ওয়ালটন আরও দুটি কারখানা স্থাপন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরবি গ্রুপের প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরও দুটি কারখানা স্থাপন করবে। কারখানা দুটিতে ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের (এসি) কম্প্রেসার ও মোটরসাইকেলের ইঞ্জিন তৈরি করা হবে। ওয়ালটন কর্তৃপক্ষ ঢাকায় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গাজীপুরের চন্দ্রায় কারখানা দুটি স্থাপনের ঘোষণা দেয়।এতে জানানো হয়, বর্তমানে দেশে বছরে ফ্রিজের ১০ লাখ ও এয়ারকন্ডিশনারের তিন লাখ (মোট ১৩ লাখ) কম্প্রেসারের চাহিদা রয়েছে। তবে ওয়ালটনের কারখানায় বছরে উৎপাদন করা হবে ৩০ লাখ কম্প্রেসার। উদ্বৃত্ত কম্প্রেসার বিদেশে রপ্তানি করা হবে। এ ছাড়া দেশে বর্তমানে বছরে মোটরসাইকেলের মোট তিন লাখ ইঞ্জিনের চাহিদা রয়েছে বলে ওয়ালটনের কর্মকর্তারা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন কারখানার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। বিজ্ঞপ্তি।