ওয়ালটন কারখানা পরিদর্শন করলেন তিন দেশের মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাজীপুরের চন্দ্রায় গত বৃহস্পতিবার ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শন করেন তিনটি দেশের তিনজন মন্ত্রী। তাঁরা হলেন সৌদি আরবের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক উপমন্ত্রী খালেদ এফ আল ওতাইবি, মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী ও সুরিনামের পরিবহন, যোগাযোগ এবং পর্যটনমন্ত্রী আন্দোজো রুসল্যান্ড। কারখানা কমপ্লেক্সে তাঁদের শুভেচ্ছা জানান ওয়ালটনের পরিচালক এস এম মাহবুবুল আলম খালিদ। পরিদর্শন শেষে সৌদি উপমন্ত্রী খালেদ এফ আল ওতাইবি বলেন, ‘ওয়ালটনের সামনে বিরাট সম্ভাবনা রয়েছে। সাশ্রয়ী মূল্যে ভালোমানের পণ্য দিয়ে ওয়ালটন সৌদি আরবে তাদের বাজার সম্প্রসারণ করতে পারে।’ সুরিনাম ও মালদ্বীপের মন্ত্রীরাও ওয়ালটনের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।