ওয়ালটন-জারা ফ্যাশনে কেনাকাটায় বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ-বাজার সামনে রেখে কেনাকাটা করলেই বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন মেগাশপ-জারা ফ্যাশন মল ও এন’কুইন্স ফানির্চার বারিধারা। এতে ১০ শতাংশ নগদ ছাড়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশান-১-এ জারা ফ্যাশন হাউসে ঈদ প্রমোশন ক্যাম্পেইন উদ্বোধনকালে এ ঘোষণা দেয় ওয়ালটন ও জারা কর্তৃপক্ষ। তবে ছাড়ের সুবিধা পাওয়া যাবে শুধু ওয়ালটনের বনানী মেগাশপ, জারা ফ্যাশন হাউস এবং বারিধারার এন’কুইন্স ফার্নিচার শপে। রমজান মাসব্যাপী এ সুযোগ নেওয়া যাবে। কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওয়ালটন মেগাশপের স্বত্বাধিকারী মিজানুর রহমান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ইমন, চিত্রনায়িকা মৌসুমী, ফারিয়া মাহবুব পিয়াসা, ওয়ালটন মেগাশপের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জারা ফ্যাশন মলের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক মীর নিজাম উদ্দিন আহমেদ, জারার পরিচালক মো. এনামুল হক প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, ঈদ সামনে রেখেই ওয়ালটন-জারা ফ্যাশন হাউস এ উদ্যোগ নিয়েছে। ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে তাঁদের পছন্দমতো এলসিডি, এলইডি টেলিভিশন, শাড়ি, পাঞ্জাবি, লেহেঙ্গা, থ্রি-পিস, শু, কসমেটিকস, ফার্নিচারসহ যাবতীয় প্রসাধনসামগ্রী একই ছাদের নিচ থেকে কিনতে পারবেন। বিজ্ঞপ্তি।