ওয়ালটন দেশের বাজারে নতুন টিভি আনবে

ওয়ালটন এবার দেশের বাজারে কোয়ান্টাম ডট (কিউডি) প্লাস প্রযুক্তির ব্যাক লাইট যুক্ত ‘স্পেকট্রাকিউ-টিভি’ নিয়ে আসছে। নতুন এই টিভিতে ছবি ঝকঝকে দেখা যাবে।
নতুন এই টিভির পরিচিতি তুলে ধরতে গত বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসে ‘উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন কর্মসূচি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়ালটন গ্রুপের টেলিভিশন সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ইনচার্জ মোস্তফা নাহিদ হোসেন পরবর্তী প্রজন্মের কিউডি-প্লাস প্রযুক্তির স্পেকট্রাকিউ-টিভির কারিগরি ও যান্ত্রিক দিকগুলো তুলে ধরেন। কোম্পানির প্যানেল আরঅ্যান্ডডি বিভাগের প্রধান সৌরভ আক্তার জানান, বর্তমানে টেলিভিশন প্রযুক্তিতে ওয়ালটনের ২৮টি নতুন পেটেন্ট অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইভা রেজওয়ানা, এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান ও হুমায়ুন কবীর, উপপরিচালক মোহাম্মদ রায়হান, জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, টিভি আরঅ্যান্ডডি বিভাগের ইনচার্জ ফরহাদ হোসেন মামনুন, টিভি সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তাওসিফ আল মাহমুদ, টেলিভিশন বিপণন বিভাগের প্রধান আবদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি