প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানের ব্যবসায়ীরা বাংলাদেশের ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য নিতে বেশ আগ্রহী। কারণ সেই দেশের জনগণ ওয়ালটন পণ্য কিনতে চায়। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পেমা চোডেন সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম রেজাউল আলম, পরিচালক (পরিচালন) উদয় হাকিম, ভুটান দূতাবাসের ট্রেড কাউন্সিলর ইয়নটেন জিয়ামশু, ভুটানে ওয়ালটনের পরিবেশক স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেডের (এসটিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ইয়েশি সেলডেন, বিজনেস ইউনিটের প্রধান তাশি পেমো প্রমুখ।
বিজ্ঞপ্তি