প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে গত মঙ্গলবার ওয়ালটন প্লাজা কনফারেন্স-২০১৫ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এস নূরুল আলম রেজভী। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এমডি এস এম শামসুল আলম, বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, ফরেন ট্রেড মনিটরিং বিভাগের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার প্রমুখ। সম্মেলনে ২০ জন প্লাজা ম্যানেজারকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি