ওয়ালটন ফ্রিজ তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার
ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরিতে এখন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হচ্ছে। উন্নত বিশ্বে এই প্রযুক্তি ইলেকট্রনিক, অটোমোবাইল, রাসায়নিক, খাদ্যশিল্প ও চিকিৎসাবিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে। ওয়ালটনের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, ইলেকট্রনিক পণ্য তৈরির ক্ষেত্রে ন্যানোর ব্যবহার খুবই গুরুত্বপুর্ণ। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়ালটন রেফ্রিজারেটর বা ফ্রিজ এখন অনেক বেশি আধুনিক ও কার্যকর হয়ে উঠেছে। ওয়ালটনের রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরির জন্য কোরিয়া থেকে ন্যানো পার্টিকেল আমদানি করা হচ্ছে। রেফ্রিজারেটরের ভেতরে খাদ্য ও পণ্য সংরক্ষণের যেসব যন্ত্রাংশ ও প্লাস্টিকের পকেট থাকে সেগুলো তৈরি করার সময় মূল উপকরণের সঙ্গে ন্যানো পার্টিকেল মেশানো হয়। আশরাফুল আম্বিয়া আরও বলেন, ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে রেফ্রিজারেটরে সংরক্ষিত খাদ্যপণ্য দীর্ঘদিন টাটকা থাকে। বিজ্ঞপ্তি।