ওয়ালটন মেগাশপে এইচএসবিসির ঋণ-সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীতে ওয়ালটন মেগাশপে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) ব্যাংকিং-সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়ালটন পণ্য ক্রয়ে তাৎক্ষণিক ঋণ-সুবিধা পাওয়া যাবে। গ্রাহকদের ওয়ালটন মেগাশপের মাধ্যমে জামানত ও ডাউন পেমেন্ট ছাড়াই ঋণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিদেশি এই ব্যাংকটি। অন্যদিকে গতকাল মঙ্গলবার ঈদ সামনে রেখে বনানীতে ওয়ালটন মেগাশপে এইচএসবিসি-ওয়ালটন তাৎক্ষণিক ঋণ মেলা উদ্বোধন হয়েছে। ওয়ালটন মেগাশপের চেয়ারম্যান মিজানুর রহমান, এইচএসবিসির হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন ও হেড অব কনজ্যুমার অ্যাসেট মো. রফিকুল ইসলাম এই মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ঈদের আগের রাত পর্যন্ত ঋণ মেলাটি চলবে। মেলা চলাকালীন সময় গ্রাহকেরা ওয়ালটনের পণ্যসামগ্রী ক্রয়ে তাৎক্ষণিক ঋণ-সুবিধা পাবেন। আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করতে গ্রাহকদের জন্য ওয়ালটনের এই বিলাসবহুল মেগাশপে ফ্রিজ, এসি, টিভি ও মোটরসাইকেলসহ সব ধরনের পণ্য কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।অনুষ্ঠানে ওয়ালটন মেগাশপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বনানী মেগাশপের মাধ্যমে গ্রাহকদের আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করা হবে। এটি একটি নতুন ধারণা। এরই ধারাবাহিকতায় রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় এ ধরনের মেগাশপ গড়ে তোলা হবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য এইচএসবিসিকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে শাফকাত হোসেন বলেন, ক্রেতাদের সুবিধা দিতে ওয়ালটন পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে এইচএসবিসি আনন্দিত ও গর্বিত।