ওয়ালটন সার্ভিস সিস্টেম আইএসও সনদ পেয়েছে
ইলেকট্রনিকস ও অটোমোবাইল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম আইএসও-৯০০১: ২০০৮ সনদ লাভ করেছে। পণ্যের বিক্রয়োত্তর উন্নত সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর স্ট্যান্ডারাডাইজেশন এ সনদ দিয়েছে।আইএসও সনদ লাভ করার ফলে ভোক্তাদের কাছে কোম্পানির দায়বদ্ধতা আরও একধাপ বেড়ে গেল মনে করছে ওয়ালটন কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বিক্রয়োত্তর সেবা আরও দক্ষতার সঙ্গে এবং গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।বিশ্বের বহুজাতিক ইলেকট্রনিকসও অটোমোবাইল কোম্পানির আদলে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলা হয়েছে। সারা দেশে সার্ভিস নেটওয়ার্ক ছড়িয়ে দিতে ইতিমধ্যেই ৪৫টি সেবাকেন্দ্র চালু করেছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর এবং বড় বড় জেলা শহরে এসব সেবাকেন্দ্র রয়েছে। বর্তমান সার্ভিস ম্যানেজমেন্টে সার্বক্ষণিক সেবা দিতে কাজ করছে থাইল্যান্ড, চীন ও তাইওয়ান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ৭০০ জন দক্ষ প্রকৌশলী ও কারিগর। এ ছাড়া ওয়ালটনের প্রতিটি প্লাজায় আলাদা আলাদা কারিগর রয়েছে। গ্রাহকসেবা বাড়ানোর জন্য আছে নিজস্ব পরিবহন ও হোম সার্ভিসের ব্যবস্থা। বিজ্ঞপ্তি।