প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান মিরাজকে দুই বছরের জন্য ‘ইয়ুথ অ্যাম্বাসেডর’ করেছে ওয়ালটন। রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির মিডিয়া অফিসের কনফারেন্স হলে সম্প্রতি এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ ফিরোজ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।