প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার মোড়ে উদ্বোধন করা হলো ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম ‘মেসার্স মাইশা এন্টারপ্রাইজ’। এই শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং বাড়িতে ব্যবহারের পণ্যসামগ্রী। এই শোরুমের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, বিপণন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী প্রমুখ। বিজ্ঞপ্তি।