ওয়ালটনের এলইডি বাতির কারখানা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে সম্প্রতি একটি এলইডি লাইট কারখানা উদ্বোধন করা হয়েছে। কারখানাটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম ও তাহমিনা আফরোজ, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এম এ কাদের, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, গণমাধ্যম উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ। কারখানাটি উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়ালটন মানুষের চাহিদা বোঝে। সে অনুযায়ী মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। এর পাশাপাশি বিভিন্ন দেশেও পণ্য রপ্তানি করছে এ প্রতিষ্ঠান, যা দেশের জন্য গর্বের।
বিজ্ঞপ্তি