ওয়ালটনের কারখানায় জাপানি প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছে জাপানের ৪৩ সদস্যের এক প্রতিনিধিদল। তারা গত মঙ্গলবার ওয়ালটনের কারখানা পরিদর্শন করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তমিয়াসু নাকামোরা। প্রতিনিধিদলে জাপানের শীর্ষ ব্যবসায়ী, শিল্পপতি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ও জাপান-বাংলাদেশ চেম্বারের নেতারা ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন তথা আরবি গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মাহবুবুল আলম ও এস এম রেজাউল আলম, জেট্রো বাংলাদেশের প্রেসিডেন্ট তাকাশি সুজুকি প্রমুখ।