ওয়ালটনের গ্রিন রেফ্রিজারেটর প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানায় গতকাল শনিবার পরিবেশবান্ধব ও বিদ্যুৎ-সাশ্রয়ী গ্রিন রেফ্রিজারেটর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পের উদ্বোধন করেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইচ উল আলম মণ্ডল, ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুথমায়ূন কবির, সিরাজুল ইসলাম, আশরাফুল আম্বিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।