ওয়ালটনের নতুন ফ্রিজ কারখানায় ফেব্রুয়ারি থেকে উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একমাত্র রেফ্রিজারেটর ও ফ্রিজার প্রস্তুতকারী এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন আরেকটি নতুন ফ্রিজ তৈরির কারখানা স্থাপন করছে। ক্রমাগত চাহিদা বৃদ্ধি ও ইউরোপ-আমেরিকার বাজারকে লক্ষ্য করেই তারা নতুন এই কারখানা স্থাপনের কাজ শুরু করেছে।প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কারখানায় বছরে ছয় লাখ ফ্রিজ উৎপাদন হবে, যার সবই হবে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ফ্রস্ট ও নন-ফ্রস্ট ফ্রিজ। কারখানা স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু হবে।গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানার পাশেই নতুন এই কারখানা স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। তিন লাখ বর্গফুট জায়গার ওপর স্থাপিত এই কারখানায় উৎপাদন শুরু হলে ওয়ালটন ফ্রিজের উৎপাদনক্ষমতা হবে বছরে ১৪ লাখ পিস। প্রতিদিন উৎপাদন হবে চার হাজার ফ্রিজ। নতুন কারখানার ফ্রিজগুলো হবে বহুলাংশেই বিলাসবহুল। সর্বোচ্চ সাইজ হবে ৭০০ লিটার বা ৩০ সিএফটির ওপরে। তবে বিলাসবহুল হলেও এসব ফ্রিজের দামও হবে তুলনামূলক কম।আরবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, ‘সম্পূর্ণ অটোমেটিক এই নতুন উৎপাদন ইউনিটে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।’ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘খুব শিগগির আমেরিকার বাজারে প্রবেশ করতে যাচ্ছে ওয়ালটন। বিজ্ঞপ্তি।