ওয়ালটনের পণ্যদূত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মেহেদি হাসানকে পণ্যদূত করেছে ওয়ালটন। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেহেদি হাসানসহ ওয়ালটনের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মেহেদি হাসানকে পণ্যদূত করেছে ওয়ালটন। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেহেদি হাসানসহ ওয়ালটনের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মেহেদি হাসান মিরাজকে ইয়ুথ পণ্যদূত করেছে ওয়ালটন। দুই বছরের জন্য তরুণ এই অলরাউন্ডারকে পণ্যদূত করেছে ওয়ালটন গ্রুপ। 

আজ সোমবার মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষেÿচুক্তিতে সই করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মিরাজকে অ্যাম্বাসেডর করা প্রসঙ্গে উদয় হাকিম বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছি। আমাদের প্রত্যাশা, মেধাবী অলরাউন্ডার মিরাজ একসময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে এবং কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবে। একজন বাংলাদেশি হিসেবে স্বপ্ন দেখি—মিরাজের হাত ধরেই একদিন বিশ্বকাপ জিতব আমরা। আমরা চাই মিরাজের মতো ক্রিকেটারদের পথচলা আরও সহজতর হোক।
মেহেদী হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, ওয়ালটনের কাছে আমি কৃতজ্ঞ। ওয়ালটনের মতো একটি বিশাল ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটা আমার কাছে এক বিরাট অনুভূতি, বিশাল পাওয়া। আশা করি এর মাধ্যমে দেশের তরুণ সমাজ এবং বিশেষ করে তরুণ ক্রিকেটাররা অনুপ্রেরণা খুঁজে পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পিআর অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ ফিরোজ আলম, সহকারী পরিচালক (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) রবিউল ইসলাম মিল্টন, পাওয়ার প্লে কমিউনিকেশনের ব্যবস্থাপনা অংশীদার পলাশ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।