প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০১৫ গতকাল শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশে ওয়ালটনের শীর্ষস্থানীয় ৬৬৪ জন পরিবেশক অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। সভাপতিত্ব করেন ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার। সম্মেলনে দেশসেরা ২০ পরিবেশককে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।