প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি, মোবাইল ফোন সেট, ফ্রিজ, এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালিতে ব্যবহার্য পণ্যে বিক্রয়োত্তর সেবা দিতে চলতি ২০১৬ সালকে ‘সার্ভিস ইয়ার’ বা ‘সেবা বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে ওয়ালটন। ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান মো. নিয়ামুল হক জানান, বিক্রয়োত্তর সেবা বৃদ্ধিতে কোম্পানির লোকবল গত বছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে। বর্তমানে দেশের ৪৩টি জেলা শহরে ওয়ালটনের ৬২টি পূর্ণাঙ্গ সেবাকেন্দ্র রয়েছে। পাশাপাশি ২৮৪টি প্লাজাতেও আছে বিক্রয়োত্তর সেবার ব্যবস্থা। বিজ্ঞপ্তি।