ওয়ালেটমিক্সের সঙ্গে পেইজার চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম পেমেন্ট গেটওয়ে ওয়ালেটমিক্স লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হলো পেইজা বাংলাদেশ। ঢাকায় ওয়ালেটমিক্স কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। পেইজার জন্য বিশেষ কাস্টমাইজ সলিউশন তৈরি করছে ওয়ালেটমিক্স।
ওয়ালেটমিক্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির প্রধান নির্বাহী হুমায়ন কবির, পেইজা বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান ইনতেজার আহমেদ টুলু।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেইজার পরামর্শক রেজওয়ানুল হক জামি, জোবায়ের আহমেদ, বিপণন ও বিক্রয়প্রধান নাফিস এহতেশাম, প্রযুক্তি–বিষয়ক প্রধান সাইফুল ইসলাম নোমান, কাস্টমার সাপোর্ট অ্যান্ড রিলেশন নির্বাহী জাইনাহ আহমেদ।
ওয়ালেটমিক্সের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার ব্যবস্থাপক আবুল বাশার, হেড অব বিজনেস জাহাঙ্গীর আলম প্রমুখ।