ওয়েস্টার্ন ইউনিয়নের অর্থ প্রেরণ সেবা দেবে জনতা রূপালী ও পূবালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা, রূপালী ও পূবালী ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত সব শাখায় এখন থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার বা অর্থ প্রেরণ সেবা দেওয়া হবে। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা সহজেই দেশে তাঁদের স্বজনদের কাছে রেমিট্যান্স তথা প্রবাস-আয়ের অর্থ পাঠাতে পারবেন।বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়ন নেটওয়ার্ক সাত হাজারেরও বেশি এজেন্টের মাধ্যমে মানি ট্রান্সফার বা অর্থ প্রেরণ সেবা দিচ্ছে। এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে—বিভিন্ন ব্যাংক, এনজিও ও বাংলাদেশ ডাক বিভাগ। বিজ্ঞপ্তি।