ওয়েস্টার্ন ইউনিয়নের অর্থ স্থানান্তরসেবায় আরও তিন ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আরও তিনটি ব্যাংকের মাধ্যমে এখন থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মানি ট্রান্সফার বা অর্থ স্থানান্তরের সুবিধা পাওয়া যাবে। ব্যাংকগুলো হচ্ছে জনতা, রূপালী ও পূবালী ব্যাংক।এসব ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত শাখাগুলোর মাধ্যমে প্রবাসীরা দেশে তাঁদের স্বজনদের কাছে অর্থ পাঠাতে পারবেন।উল্লিখিত ব্যাংক তিনটিসহ বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়ন নেটওয়ার্ক সাত হাজার ২০০ এজেন্টের মাধ্যমে অর্থ স্থানান্তর সেবা দিচ্ছে। এই নেটওয়ার্কে আছে বিভিন্ন ব্যাংক, বেসরকারি সংস্থা বা এনজিও এবং বাংলাদেশ ডাক বিভাগ। বিজ্ঞপ্তি।