ওয়েস্টার্ন ফিশার্স মাছ ধরার আরেকটি ট্রলার তৈরি করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও একটি অত্যাধুনিক মাছ ধরার ট্রলার নির্মাণ করেছে ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড। নতুন ট্রলারটি সাগরে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে।
ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড জানায়, এফভি এলায়েন্স-১ নামের এ ট্রলারে গভীর সাগরে মাছ আহরণ করবে এগ্রো ফুড কোম্পানি।এর আগে একই প্রতিষ্ঠানের কাছে তিনটি ট্রলার হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, এসব ট্রলার সামুদ্রিক প্রতিকূলতা মোকাবিলা করে মাছ আহরণে সক্ষম। এই ট্রলারগুলোতে উন্নত যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তিসুবিধা ব্যবহার করা হয়েছে। প্রতিটি ট্রলারে ২৫০ থেকে ৩০০ টন মাছ পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।