ওয়েস্টার্ন মেরিন ২৩ লাখ টাকা ‘না দাবি বোনাস’ পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজনির্মাণ বিমায় কোনো রকম ক্ষতিপূরণ দাবি না করে জার্মানির গ্রোনা শিপিং চারটি ৫২০০ বিডব্লিউটি আইস ক্লাস জাহাজ রপ্তানি করায় দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডকে ২৩ লাখ টাকা বোনাস দিয়েছে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাখাওয়াত হোসেনের হাতে প্রাইম ইনস্যুরেন্সের এমডি এজাহার হোসাইন এই চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রাইম ইনস্যুরেন্সের চেয়ারম্যান ফেরদৌস আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছে ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত আটটি জাহাজ হস্তান্তর করেছে। বিজ্ঞপ্তি।