ওয়েস্টার্নের যাত্রীবাহী জাহাজ রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নিউজিল্যান্ডে একটি যাত্রীবাহী জাহাজ রপ্তানি করবে। ইতিমধ্যে জাহাজটির মূল কাঠামো তৈরি করা হয়েছে। এখন বাকি কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এটির রপ্তানিমূল্য ৬৬ লাখ ডলার, যা বাংলাদেশি ৫২ কোটি টাকার সমান। ৪৩ মিটার লম্বা এই জাহাজে ৬০ জন যাত্রী ও ৫০ টন পণ্য পরিবহন করা যাবে। প্রশান্ত মহাসাগরীয় এলাকার টোকেলাউ দ্বীপ থেকে সামোয়া দ্বীপপুঞ্জের মধ্যে এটি চলাচল করবে। ‘এমভি মাটালিকি’ নামের এই জাহাজের ক্রেতা নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হ্যারি স্ট্রোনাক ও মার্ক অক্সলি সম্প্রতি চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও এলাকায় অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পরিদর্শন করেন। প্রতিনিধিদলে থাকা ওয়েস্টার্ন মেরিনের ইউরোপ প্রতিনিধি লারস ব্রেনেকি প্রথম আলোকে বলেন, ক্রেতা-প্রতিনিধিরা জাহাজটি তৈরির প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, এখন বিশ্ববাজারে এ ধরনের জাহাজের চাহিদাও প্রচুর।