ওয়েস্টিন ঢাকার নতুন জিএম দিলীপ মাধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্টিন ঢাকা হোটেলের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে যোগ দিয়েছেন দিলীপ মাধক। তিনি স্টারউড হোটেল ও রিসোর্টে ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। এই সময়ে তিনি অস্ট্রেলিয়া, ভারত ও চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারগুলোতে দায়িত্ব পালন করেছেন। ওয়েস্টিন ঢাকায় যোগ দেওয়ার আগে তিনি শেরাটন দালিয়ান জিং হাই হোটেলে একই দায়িত্ব পালন করেন। দিলীপ মাধক ২০০০ সালে স্টারউড হোটেল অ্যান্ড রিসোর্টে যোগ দেন এবং বিভিন্ন জায়গায় আজ অবধি ৭টি স্টারউড হোটেলে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তি