ওয়েস্টিনে আবাসন মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়েস্টিন হোটেলে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলার আয়োজক ইউএস-বাংলা অ্যাসেটস। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে বিভিন্ন আকারের বাণিজ্যিক ও আবাসিক প্লট একাকালীন ও কিস্তিতে বিক্রি করা হবে। মেলা উপলক্ষে বাণিজ্যিক ও আবাসিক প্লট ক্রয়ের ক্ষেত্রে এককালীন মূল পরিশোধে ২৫ শতাংশ মূল্যছাড় থাকবে। এ ছাড়া বুকিং দিলেও ক্রেতাদের জন্য পুরস্কার থাকবে। বিজ্ঞপ্তি