ওয়েস্টিনে বর্ষবরণ আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষে নানা আয়োজন করেছে হোটেল ওয়েস্টিন ঢাকা। এখন চলছে বাংলা খাবারের উৎসব। ২৩ এপ্রিল পর্যন্ত এখানে পাওয়া যাবে বাংলাদেশের নানা অঞ্চলের বিশেষ খাবার। পয়লা বৈশাখে এখানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘোড়ায় চড়া, সাপ-লুডু খেলা, মেহেদি পরা ইত্যাদি আয়োজন। ডাবের পানি, তরমুজের রস, বেলের শরবত, ফুচকা, ঝালমুড়ি ইত্যাদি দিয়ে অতিথি আপ্যায়নের ব্যবস্থা থাকবে। পান্তাভাতের সঙ্গে আরও নানা খাবার পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।