কক্সবাজারে উত্তরা ব্যাংকের বার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।ব্যাংকের মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান সুলতান আহমদের সভাপতিত্বে কক্সবাজার শহরের একটি হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শামসুদ্দিন আহমদ।সম্মেলনে শামসুদ্দিন আহমদ বলেন, শাখা ব্যবস্থাপকদের গ্রাহকসেবা নিশ্চিত করে ২০১১ সালের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। তিনি বলেন, ব্যাংকের সঞ্চয়ী আমানত বৃদ্ধি, কৃষি ও নারী উদ্যোক্তা ঋণ এবং পরিবেশবান্ধব ঋণ প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবস্থাপকদের গতিশীল ভূমিকা পালন করতে হবে। সম্মেলনে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।