কক্সবাজারে এসকেএফ বাংলাদেশের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ২০১০ সালের বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।কোম্পানির চেয়ারম্যান লতিফুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনটির উদ্বোধন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে এসকেএফ বাংলাদেশের পরিচালক শাহ্নাজ রহমান, আতিকুর রহমান, সিমীন হোসেন, আরশাদ ওয়ালিউর রহমান ও শাহ্জরেহ্ হক উপস্থিত ছিলেন। এতে আরও বক্তব্য দেন কোম্পানির বাণিজ্যিক মহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা হাসান এবং বিপণন মহাব্যবস্থাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও বিক্রয় মহাব্যবস্থাপক মীর মুস্তাফিজুর রহমান।লতিফুর রহমান ২০১০ সালের সফল সমাপ্তির জন্য কোম্পানির সব কর্মীকে অভিনন্দন জানান। তিনি বিজনেস এক্সিকিউটিভ হিসেবে প্রফেশনালদের ভূমিকা তুলে ধরেন।মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও মীর মুস্তাফিজুর রহমান কোম্পানির ২০১১ সালের কর্মকৌশল ও লক্ষ্যমাত্রা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।