কক্সবাজারে এসবি ল্যাবরেটরিজের প্রতিনিধি সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসবি ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক) কোম্পানির বার্ষিক প্রতিনিধি সম্মেলন গত মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে কোম্পানির শতাধিক বিপণন প্রতিনিধি যোগ দেন।সম্মেলনে কোম্পানির স্বত্বাধিকারী শিবব্রত রায় বলেন, আয়ুর্বেদীয় ওষুধ গুণগত মানসম্পন্ন এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ায় দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে। তিনি আরও বলেন, দেশীয় কৃষিজ কাঁচামাল থেকে এই ওষুধ উৎপাদিত হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে কোম্পানির উৎপাদিত ওষুধ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।