কক্সবাজারে কৃষি ব্যাংক কৃষকদের ৬৮ কোটি টাকা ঋণ দেবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) চলতি ২০০৯-১০ অর্থবছরে কক্সবাজারে ৬৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করবে। এ জেলার বিকেবির ১৯টি শাখার মাধ্যমে বিতরণ করা হবে ঋণ।কৃষি ব্যাংকের কক্সবাজারের আঞ্চলিক কার্যালয়ে জেলার ১৯টি শাখা কার্যালয়ের ব্যবস্থাপকদের নিয়ে গত বুধবার অনুষ্ঠিত এক সভায় চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।সভায় বিকেবির মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক নেপাল চন্দ্র ঘোষ সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. ইসমাইল ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম নাজের সিদ্দিকী।নেপাল চন্দ্র ঘোষ জানান, এ পর্যন্ত কৃষি ব্যাংক কক্সবাজারে মোট ১৮৮ কোটি ২৩ লাখ টাকার ঋণ বিতরণ করেছে।