কক্সবাজারে চিংড়ি পোনা উৎপাদন বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে এক কর্মশালায় বক্তারা উপকূলের হ্যাচারিগুলোতে বাগদা চিংড়ি পোনা উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য ব্যবহার না করার জন্য মালিকদের পরামর্শ দিয়েছেন।
মৎস্য অধিদপ্তর ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে সম্প্রতি স্থানীয় একটি হোটেলে কর্মশালাটির আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদসচিব উজ্জ্বল বিকাশ দত্ত।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনিছুর রহমান, মৎস্য অধিদপ্তরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্য রঞ্জন বিশ্বাস, বেস্ট-বিএফকিউ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ছালেহ আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আহমদ, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) সভাপতি মঈন উদ্দিন আহমেদ ও মহাসচিব রইচ উদ্দিন।
কর্মশালায় পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক গোলজার হোসেন, সহকারী পরিচালক অমিতোষ সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স ডিসিপ্লিন বিভাগের প্রধান অধ্যাপক আইয়াজ হাসান চিশতী, বেস্টের পরিচালক রফিকুল ইসলাম ও মো. ইসমাইল।