কক্সবাজারে ডিজিটাল সার্ফিং সিটি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে একটি পরিবেশবান্ধব ডিজিটাল সার্ফিং সিটি। সরকারি-বেসরকারি অংশীদারির মাধ্যমে এটি করা হবে।
এ ব্যাপারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের (আইসিটি) আইসিটি বিভাগ, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি চুক্তি সই হয়েছে।
এ উপলক্ষে আইসিটি বিভাগের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, এয়ারটেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পি ডি শর্মা, ঊর্ধ্বতন কর্মকর্তা আশরাফুল হক চৌধুরী, সন্দীপন চক্রবর্তী ও রুবাবা দৌলা উপস্থিত ছিলেন। এয়ারটেল থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।