কক্সবাজারে ডিবিবিএলের ফাস্ট ট্র্যাক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড পর্যটন শহর কক্সবাজারের বাজারঘাটা এলাকার বার্মিজ মার্কেটে একটি ফাস্ট ট্র্যাক স্থাপন করেছে। এটি থেকে গ্রাহকেরা সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা টাকা উত্তোলন করার সুবিধা নিতে পারবেন।ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. বেলাল হোসাইন গত বৃহস্পতিবার এটির উদ্বোধন করেন। এ সময় শহরের গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এই ফাস্ট ট্র্যাকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিং বা হিসাব খোলা, ক্লিয়ারিং চেক জমা ও চেক রিকুইজিশনসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।