কক্সবাজারে নির্মিত হচ্ছে পাঁচতারা সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ‘সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা’ নামের একটি পাঁচতারা হোটেল নির্মিত হচ্ছে। এটির নির্মাণকাজ ২০১২ সালের এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হবে বলে উদ্যোক্তারা আশা করছেন।রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পার বিক্রয় পরিচালক অলউইন ডিক্সন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আতোয়ার হোসেন ও বিক্রয় ব্যবস্থাপক জন সাইনস উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, এটি হবে একটি পরিবেশবান্ধব পাঁচতারা হোটেল। এ ছাড়া এটি হবে দেশের প্রথম পর্যটন প্রকল্প, যেটি ভ্যাকেশন ওনারশিপের মাধ্যমে ব্যবহার করা যাবে। অবকাশ মালিকানার ব্যাখ্যা দিয়ে বলা হয়, রিসোর্টের একটি ইউনিট একাধিক মালিক কিনতে পারেন এবং তা বছরের নির্দিষ্ট একটা সময়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য (সাধারণত এক সপ্তাহ) ব্যবহার করতে পারবেন।এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাসে কক্সবাজারের ইনানী সৈকতে রিসোর্টটির নির্মাণকাজ শুরু হয়েছে। ৭০ একর জমির ওপর নির্মাণাধীন এই রিসোর্টে ২০০ স্যুইট ও স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকবে। এর মধ্যে ১৫০টি তাদের মালিকদের সঙ্গে সময় চুক্তি বা টাইম শেয়ারিংয়ের জন্য বরাদ্দ থাকবে। বাকি ৫০টি সাধারণ হোটেল স্যুইট হিসেবে ব্যবহূত হবে। বিজ্ঞপ্তি।