আরএফ বিল্ডার্স লিমিটেড সম্প্রতি কক্সবাজারে ‘আরএফ হোয়াইট স্যান্ড’ নামের পাঁচ তারকা সমমানের একটি রিসোর্ট অ্যাপার্টমেন্ট প্রকল্প উদ্বোধন করেছে।প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি সাংসদ নসরুল হামিদ বিপু। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সহসভাপতি সাঈদ নজরুল বিদ্যুৎ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএফ বিল্ডার্সের চেয়ারম্যান আহমেদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, পরিচালক ওমর ফারুক, বিক্রয়প্রধান আতিকুর রহমান ও ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক রওনক রহমান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, ১১৩ কাঠা জমির ওপর ১২ তলাবিশিষ্ট আরএফ হোয়াইট স্যান্ড রিসোর্ট অ্যান্ড অ্যাপার্টমেন্ট প্রকল্পে উন্নত সুযোগ-সুবিধাসহ কেব্ল কার (প্রস্তাবিত) ও রিভলভিং রেস্তোরাঁ থাকবে।এতে আরও জানানো হয়, কক্সবাজারে ৫৪ কাঠা জমির ওপর আরএফ বিল্ডার্সের ১৩ তলাবিশিষ্ট আরএফ ওয়ার্ল্ড বিচ নামের আরেকটি পাঁচ তারকা সমমানের রিসোর্ট অ্যাপার্টমেন্ট প্রকল্পের নির্মাণকাজ এখন চলছে। এ ছাড়া আরএফ বিল্ডার্স কক্সবাজারে ৬০ কাঠা জমির ওপর ১৫ তলার একটি রিসোর্ট অ্যাপার্টমেন্টও নির্মাণ করছে। এটির নাম হলো আরএফ ওয়ার্ল্ড ভিউ। বিজ্ঞপ্তি।