প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে ‘বিচ কার্নিভ্যাল’ হবে। এ উৎসব আয়োজনের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ও কার্নিভ্যাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, বিপিসির পক্ষে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী বিচ কার্নিভ্যাল আয়োজনের দায়িত্ব পালন করবে কার্নিভ্যাল। বিপিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।