কক্সবাজারে রাষ্ট্রীয় মালিকানাধীন তিন ব্যাংকের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি ব্যাংকের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ব্যবস্থাপক ও কক্সবাজার জেলার আঞ্চলিক প্রধানদের এক সভা অনুষ্ঠিত হয়। ব্যাংক তিনটি হলো সোনালী, কৃষি ও রূপালী।শহরের একটি হোটেলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সফিকুর রহমান পাটোয়ারী।এতে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রব ও উপমহাব্যবস্থাপক এস এম আবুল কালাম আজাদ, রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক এনামুল ইসলাম খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং তিনটি ব্যাংকের শাখা প্রধানেরা উপস্থিত ছিলেন।সফিকুর রহমান পাটোয়ারী বলেন, শহরমুখী জনস্রোত কমানোর লক্ষ্যে গ্রামভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করার কোনো বিকল্প নেই। এ জন্য ব্যাংকগুলোকে এসএমই খাতে ঋণ প্রদান বাড়াতে হবে। সেই সঙ্গে গ্রাহকসেবার মান বাড়াতে এবং শ্রেণীকৃত ঋণের পরিমাণ দ্রুত কমিয়ে আনতে হবে।