কক্সবাজারে রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে রূপালী ব্যাংকের চট্টগ্রাম পূর্ব ও পশ্চিম অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১১ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।শহরের একটি হোটেলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির।সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক মুহাম্মদ মঈনুদ্দিন ও আবুল কালাম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক জগলুল করিম ও শেখ আহমদ, চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান আবদুল খালেক, পশ্চিমাঞ্চলের প্রধান হাসনে আলম, কক্সবাজার শাখার ব্যবস্থাপক কাজী এনামুল হক প্রমুখ। এ ছাড়া সম্মেলনে ব্যাংকের ৫০ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।আহমদ আল কবির বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অবশ্যই গ্রাহকসেবার মান বৃদ্ধির পাশাপাশি ঋণ বিতরণ কার্যক্রমও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এ ব্যাপারে শাখা ব্যবস্থাপকদের ভূমিকা খুব বেশি।