প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে যাত্রা শুরু করল সায়মন বিচ রিসোর্ট। সম্প্রতি এক আয়োজনের মধ্য দিয়ে এই রিসোর্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। স্বনামধন্য ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিসহ প্রায় ৫০০ অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৯৬৪ সালে যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী হোটেল সায়মনের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে সায়মন বিচ রিসোর্টের যাত্রা শুরু হলো। বিজ্ঞপ্তি।