কক্সবাজারে হোটেল লং বিচের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পাঁচ তারকা মানের হোটেল লং বিচের এক বছর পূর্তি উপলক্ষে গত বুধবার রাতে অনুষ্ঠিত হয় এক লটারি। গত ছয় মাসের পর্যটন মৌসুমে যেসব দম্পতি আতিথ্য নিয়েছেন, তাঁদের মধ্যে ছয় দম্পতি লটারির মাধ্যমে বিমানের টিকিট পেয়েছেন।ড্রতে মোট ৬৩৭ অতিথি দম্পতির মধ্যে তাঁরা বিজয়ী হন। লটারির ড্র পরিচালনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। এ সময় হোটেলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শরিফুল আলম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কক্সবাজার সমুদ্রসৈকতের তীরে ২০১০ সালের ১৬ মার্চ পাঁচ তারকা মানের এই হোটেলের উদ্বোধন করা হয়।মো. শরিফুল আলম জানান, বর্তমানে এই হোটেলে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১১৫টি কক্ষ রয়েছে। ভবিষ্যতে কক্ষ সংখ্যা আড়াই শতে উন্নীত করার পরিকল্পনা চলছে। মো. গিয়াস উদ্দিন বলেন, গ্রাহকসেবার মান বৃদ্ধি ও উৎসাহ দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অন্য কোনো হোটেলে নেই।