কক্সবাজারের চকরিয়ায় ঢাকা ব্যাংকের শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব আধুনিক ও অনলাইন ব্যাংকিং-সুবিধাসহ কক্সবাজারের চকরিয়ায় ঢাকা ব্যাংক লিমিটেডের ৬০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।গতকাল রোববার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আবদুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, আমির উল্লাহ, সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ ও উপব্যবস্থাপনা পরিচালক তানভীর রহিমসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।