কক্সবাজারের রামুতে ইবিএলের অর্থায়নে বায়োগ্যাস প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামে গোল্ডেন পোলট্রি অ্যান্ড ফিশ ফার্মে গতকাল শনিবার একটি বায়োগ্যাস ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করা হয়েছে।ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নতুন ঋণ-পণ্য ‘ইবিএল নবোদয়’-এর আওতায় এই প্রকল্পে অর্থায়ন করা হয়। প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ সময় ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, এসএমই ব্যবসার প্রধান খোরশেদ আলম, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফআইসি) আঞ্চলিক প্রতিনিধি জিবা এ পেরোমালপিল্লাই, এসইডিএফ-আইএফসির কর্মসূচি ব্যবস্থাপক মৃণাল কে সরকার, প্রকল্পটিতে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান রহমান রিনিউয়েবল এনার্জি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রিদোয়ানুর রহমান এবং পোলট্রি খামারি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে গত শুক্রবার কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ইবিএল নবোদয় নামক এই ঋণ-পণ্যের উদ্বোধন করেন। দেশের কৃষিভিত্তিক শিল্পে অর্থায়নের লক্ষ্যে ইবিএল এই ঋণ-পণ্য চালু করে।