কচুয়ায় এনসিসি ব্যাংকের ৭৩তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইন-সুবিধা নিয়ে চাঁদপুরের কচুয়ায় এনসিসি ব্যাংক লিমিটেডের ৭৩তম শাখার কার্যক্রম গত সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ এম হারুনুর রশীদ ।ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার, কচুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক, স্থানীয় ব্যবসায়ী শহীদুল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম চৌধুরী।অনুষ্ঠানে প্রধান অতিথি চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কচুয়ার কয়েকজন দরিদ্র শিক্ষার্থীর হাতে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে এককালীন বৃত্তির টাকা তুলে দেন। বিজ্ঞপ্তি।