কচুয়ায় পূবালী ব্যাংকের ৩৯৮তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রাচীনতম পূবালী ব্যাংক লিমিটেডের ৩৯৮তম শাখা গত মঙ্গলবার চাঁদপুর উপজেলার করিম উদ্দিন প্লাজায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী। বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক দিলীপ কুমার রায়, সহকারী মহাব্যবস্থাপক রমিজ উদ্দিন আহম্মদ, দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্যা মজুমদার। এ সময় অতিথিরা পূবালী ব্যাংকের গ্রাহকদের শতভাগ দালালমুক্ত ব্যাংকিংসেবা প্রদানের আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানের আগে কচুয়া বড় মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।